৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

জেলা সদর উপজেলায় নয় হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
ফতুল্লা মডেল থানার এএসআই পিন্টু সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আটটায়  দাপা ইদ্রাকপুর এলাকার ‘নূর মোহাম্মদ’ নামের একটি খাবার হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান, এ ঘটনায় হোটেলের ম্যানেজার হানিফ ও কর্মচারী আবু জাফরকে গ্রেফতার করা হয়। তাদেরকে জ্ঞিজ্ঞাসাবাদ করা হচ্ছে।