জেলার রামগতি উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে ৮০ হাজার গলদা চিংড়িপোনা জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার দুপুরে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে পোনাগুলো জব্দ করা হয়।
রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার ইব্রাহিম খলিল জানান, নোয়াখালীর হাতিয়া থেকে একটি যাত্রীবাহী ট্রলারে করে চিংড়িপোনাগুলো চেয়ারম্যান ঘাটে নেয়া হচ্ছিলো। এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ৮০ হাজার পোনা জব্দ করা হয়।
রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘বিকেলে জব্দকৃত এসব চিংড়িপোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।’