ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর রায়পুরা উপজেলাধীন ব্রাহ্মণেরটেক নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে বিমান বাহিনীর বিভিন্ন পদের পাঁচজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী বিমান বাহিনীর একটি জিপগাড়ির সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ভৈরবগামী যাত্রীবাহী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বিমান বাহিনীর পাঁচজন ও বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়। বিমান বাহিনীর আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থাই আশংকাজনক বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
ভৈরব হাইওয়ে থানার ওসি নূরুল আলম ও বিমান বাহিনীর উদ্ধারকারী টিমের মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন