প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার অনুষ্ঠান গতকাল সোমবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে উপস্থিত হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সংসদ সদস্য, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-আইএসপিআর