জাল পাসপোর্টসহ ৪ মানবপাচারকারী আটকের দাবি

 

রাজধানীর মতিঝিল থেকে প্রায় এক হাজার জাল পাসপোর্টসহ চার মানবপাচারকারীকে আটক করার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাতে তাদের আটক করা হয়।

 

সিআইডি জানিয়েছে, আটককৃতদের কাছে থেকে জাল পাসপোর্ট ছাড়াও ভিসা ও বিভিন্ন দূতাবাসের সিল উদ্ধার করা হয়।

 

পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।