মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই

 
মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই। মঙ্গলবার ৮১ বছর বয়সে মিশনারিজ অব চ্যারিটির প্রধান নির্মলা মারা যান।
 
মিশনারিজ অব চ্যারিটির এক কর্মকর্তা বলেছেন, সিস্টার নির্মলা কয়েকদির ধরেই অসুস্থ ছিলেন।
 
কলকাতার শিয়ালদহের সেন্ট জন’স চার্চে সিস্টার নির্মলার মরদেহ রাখা হয়েছে। বুধবার তার মরদেহ কলকাতার মাদার হাউসে নেওয়া হবে। বিকালে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী সিস্টার নির্মলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
 
মাদার তেরেসার মৃত্যুর ছয় মাস আগে ১৯৯৭ সালের ১৩ মার্চ নির্মলা জোশি মিশনারিজ অব চ্যারিটির সুপিরিয়র জেনারেল নির্বাচিত হন।
 
২০০৯ সালের এপ্রিলে সিস্টার প্রেমা নির্মালার উত্তরসূরি হিসেবে নির্বাচিত হন। সূত্র: এনডিটিভি।