নাতির হাতে দাদা খুন

সম্পত্তির ভাগবাটোয়ারার দ্বন্দ্বে নাতির অস্ত্রাঘাতে বৃদ্ধ দাদা খুন হয়েছে। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে হাজী আ. হাই (৮০) এর সাথে তার পুত্র মো. দুলাল মিয়ার (৪৫) সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঘটনার দিন সন্ধ্যায় বৃদ্ধ হাজী আ. হাই পার্শ্ববর্তী মসজিদ থেকে ইফতার ও নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ওঁৎ পেতে থাকা ছেলে দুলাল মিয়া ও তার স্ত্রী লুৎফুর নাহার (৩৫) তাকে ঝাঁপটে ধরলে  নাতি আনছারুল (২০) ধারালো কিরিছ দিয়ে দাদার পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।
 
পুলিশ জানায়, বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।