সিরিয়ায় ইসলামিক স্টেট(আইএস) জঙ্গিদের হাত থেকে একটি শহরের দখল নিয়েছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সহযোগিতায় আইএস জঙ্গিদের হটিয়ে আইন ইসা শহরটি দখলে নেয় কুর্দি বাহিনী। এছাড়াও রাতভর যুদ্ধে আইএসের হাত থেকে একটি সামরিক ঘাটিরও দখল নিয়েছে তারা। খবর- এএফপির
গত মাসে সিরিয়া ও ইরাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর আইএসের হাতে পতন হয়। তুরস্কের সীমান্তবর্তী একটি শহর গত সপ্তাহে আইএসের হাত থেকে দখলে নেয়ার পর এই ঘটনা ঘটল।
কুর্দি নেতৃত্বধীন বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আইন ইসা শহরটি তারা সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিয়েছে। একই রকম কথা জানিয়েছে সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস।