অলিম্পিক এক্সেসরিজের লেনদেন শুরু বৃহস্পতিবার

 
 
 
 
 
ডিএসই জানিয়েছে—বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের  লেনদেন। প্রকৌশল খাতের এ কোম্পানিটির ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে। 
 
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অলিম্পিক এক্সেসরিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৪ পয়সা।