হঠাৎ দলে লিখন!

 
চৌদ্দ সদস্যের স্কোয়াড নিয়ে খেললেও এখন পর্যন্ত বাংলাদেশ দুটি ম্যাচে একই একাদশ নিয়েই খেলেছে। একটু অপ্রত্যাশিতভাবে সাকিব ছাড়া কোনো বিশেষজ্ঞ স্পিনার না নিয়েই খেলেছে বাংলাদেশ। শেষ ম্যাচে একটা কল্পনা ছিল একজন পেসার কমিয়ে স্পিনার হিসেবে দলে ঢুকতে পারেন আরাফাত সানি। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, দলে যোগ করা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ওয়ানডে খেলা লেগস্পিনার জুবায়ের হোসেন লিখনকে।
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রধাণ নির্বাচক ফারুক আহমেদ বললেন, এটা একেবারেই টিম ম্যানেজমেন্টের চাহিদা। তারা জানেন না, লিখন আজ খেলবেন কি না, ‘টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে আরেকটা অপশন চাওয়া হয়েছিলো। তারা একজন লেগস্পিনারকে অপশন হিসেবে রাখতে চায়। একাদশ নিয়ে তো এখনই কোনো আলাপ হয়নি। এটা একটা অপশন বাড়ানো।’