নাইজেরিয়ায় শিশুর আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

 
নাইজেরিয়ার একটি বাজারে মেয়ে শিশুর আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টায় এই হামলা চালানো হয়।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গুজবা জেলার ওয়াজিরের একটি সাপ্তাহিক বাজারে এই হামলা চালানো হয়।
 
হামলায় এক আহতের আত্মীয় হুসেইনি আইসামি জানিয়েছেন, ১২ বছর বয়সী এক মেয়ে শিশু আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। সে বাজারে ঢুকে বিক্রেতা ও ক্রেতাদের মাঝখানে গিয়ে এই বোমা হামলা চালিয়েছে।
 
তিনি জানান, হামলায় ১০ জন মারা গেছেন। আমরা ৩০ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়েছি।
 
এর আগে সোমবার বোর্নো প্রদেশের মাইদুগুরির মাছের বাজারের কাছে একটি বাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। সূত্র: এএফপি।