মোজাফফর স্পিনিং প্রিন্টিং প্রজেক্ট কিনছে

 
ডিএসই জানিয়েছে—বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ প্রিন্টিং প্রজেক্ট  কেনার সিদ্ধান্ত নিয়েছে। এটি কিনতে কোম্পানির ৯ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে। 
 
এই প্রজেক্টের মাধ্যমে মোজাফফর হোসেন স্পিনিং মিলসের টার্নওভার বাড়বে ২০ কোটি টাকা। আর কোম্পানির নিট মুনাফা ৮ কোটি টাকা বাড়তে পারে। এই প্রজেক্টের মাধ্যমে কোম্পানিটি ২৫ শতাংশের বেশি মুনাফা করতে পারবে।