টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা ব্যবসায় ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের গোদাম পাড়ার গিয়াস উদ্দীন (২৩) এবং হোয়াইক্যং নয়াবাজারের মো. মিজান (২৪)।
 
বুধবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টের সামনে পুলিশ এ অভিযান চালায়।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।