প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সংসদকে জানিয়েছেন—গত এক বছরে মোট ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে গেছেন।
বুধবার জাতীয় সংসদের টেবিলে উপস্থাপিত জাপার নূরুল ইসলাম মিলনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন তিনি।
প্রবাসী কল্যাণমন্ত্রী জনান—২০১৪ সালে অর্জিত রেমিট্যান্সের পরিমাণ ১৪ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার।