ভারতের টাকায় চলে পাকিস্তানের এমকিউএম পার্টি!

 
পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট(এমকিউএম) দলটিকে ভারত সরকার অর্থায়ন করেছে এমন তথ্য পেয়েছে ব্রিটেনের তদন্তকারীরা। পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
 
দলটির বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত করছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। তদন্তে তারা এমকিউএমের মালিকানায় থাকা অস্ত্রের একটি তালিকাও পেয়েছে।
 
পাকিস্তানের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গত ১০ বছরে দলটির কয়েক শ' ক্যাডারকে প্রশিক্ষণ দিয়েছে ভারত। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেছে দলটি। পার্লামেন্টে ২৪ টি আসন দখলে রাখা দলটির শক্ত অবস্থান আছে করাচিতে।