দক্ষিণ কোরিয়ায় বুধবার মার্স ভাইরাসে নতুন করে আরো চারজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এনিয়ে দেশটিতে মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭৯ জনে দাঁড়ালো।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মার্স ভাইরাসে নতুন করে আক্রান্ত এ চারজনের মধ্যে দু’জন একটি হাসপাতালে অপর মার্স ভাইরাস আক্রান্ত রোগীদের সঙ্গে ছিল। অপর দু’জন সিউলের স্যামসাং মেডিক্যাল সেন্টারের নার্স। তারা কিভাবে এ ভাইরাসে আক্রান্ত হল জানতে কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে।
এ ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। তবে পর পর তিনদিন ধরে এতে আক্রান্ত কোন রোগীর মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। মার্স ভাইরাসের কারণে প্রায় ৩ হাজার ১শ’ লোককে বর্তমানে সরকারি স্থাপনায় বা ঘরে আলাদা করে রাখা হয়েছে। সুত্র: এএফপি