ডিপিডিসির অভিযানে ৪১ কোটি টাকা আদায়

 
 
বকেয়া বিদ্যুত্ বিল ও চুরির জরিমানা বাবদ  গত ১৪ হতে ২৩ জুন পর্যন্ত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) স্পেশাল টাস্কফোর্স অভিযানে ৪১ কোটি টাকা আদায় করেছে। এর মধ্যে বকেয়া বিদ্যুত্ বিল বাবদ সাড়ে ৪০ কোটি টাকা এবং বিদ্যুত্ চুরির জরিমানা বাবদ ৩২ লক্ষ টাকা আদায় হয়েছে। এ সময়ে বিদ্যুত্ চুরির  ৫টি ঘটনা উদঘাটন করা হয়। বকেয়া বিল হিসেবে সর্বোচ্চ অংকের অর্থ আদায় করা হয় গণপূর্ত বিভাগ থেকে। এ ছাড়া, ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের বকেয়াও আদায় হয়, যার মধ্যে ৭ বত্সরের খেলাপিও রয়েছে।
 
এ প্রসংগে ডিপিডিসির সচিব ও স্পেশাল টাস্কফোর্স প্রধান মোহম্মাদ মুনীর চৌধুরী বলেন, বড় বড় খেলাপির ওপর চাপ সৃষ্টি করে বকেয়া অর্থ আদায় এবং বড় বড় শিল্পকারখানায় বিদ্যুত্ চুরির ঘটনা হ্রাস করে গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অভিযান জোরদার করা হবে। বিদ্যুত্ চুরিতে জড়িতদের কাছ থেকে শুধু জরিমানা আদায় নয়, একই সংগে প্রতিষ্ঠান বন্ধ এবং ফৌজদারি মামলা দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে তিনি জানান।