জামালপুরের মাদারগঞ্জে পিকনিক থেকে ফেরার পথে একটি মাইক্রোবাস নদীতে পড়ে চালক নিহত ও দুই যাত্রী নিখোঁজ হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরের গজনি থেকে ১৪ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি রাত ১০টার দিকে উপজেলার গুনারীতলা বাজারের কাছে ঝাড়কাটা নদীর ব্রিজের ওপর থেকে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা নদীতে নেমে চালক রহুল আমীনকে মৃত অবস্থায় ও ১১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেন। তাদের বাড়ি উপজেলার পলিশা গ্রামে। ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ করছে।
ইত্তেফাক/এএম