অস্ত্রসহ সন্দেহভাজন ২ জঙ্গি গ্রেফতার

 
রাজধানীতে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ নতুন এক জঙ্গি সংগঠনের সন্দেহভাজন দুই নেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে ডিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
 
গ্রেফতারকৃতরা নতুন জঙ্গি সংগঠনটির নেতা। এদের মধ্যে একজন সংগঠন প্রধান ও অন্যজন অর্থের জোগানদাতা।  এসময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
 
সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।