যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত জোখার সারনায়েভ ক্ষমা চেয়েছেন। খবর রয়টার্সের।
বুধবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে মৃত্যুদণ্ডের চূড়ান্ত শুনানিকালে নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন জোখার সারনায়েভ।
২০১৩ সালে ১৫ এপ্রিল ম্যারাথন দৌড় শেষ হওয়ার সময় দর্শকের ভিড়ের মধ্যে চালানো ওই বোমা হামলায় তিনজন নিহত ও ২৬৪ জন আহত হন।
ঘটনার তিনদিন পর এক পুলিশকে গুলি করে হত্যার পর পুলিশের গুলিতে অপর বোমা হামলাকারী জোখারের বড় ভাই তামারলেন সারনায়েভ নিহত হন। আহত অবস্থায় গ্রেপ্তার হন জোখার সারনায়েভ।
IMG0
চারজনকে হত্যা ও ২৬৪ জনকে আহত করার দায়ে এপ্রিলে জোখারকে দোষী সাব্যস্ত করেন মার্কিন ফেডারেল জুরিরা। মে মাসে এই জুরিরা বিষাক্ত ইনজেকশন প্রয়োগে জোরাখের মৃত্যুদণ্ড কার্যকর করার পক্ষে ভোট দেন।