চাটখিলে পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহকদের হামলা-ভাঙচুর

জেলার চাটখিল উপজেলা সদরের বাজারস্থ পল্লী বিদ্যুৎ অফিসে বৃহস্পতিবার বিকালে কয়েক শ গ্রাহক হামলা ও ভাঙচুর চালিয়েছে।
 
উপজেলায় অব্যাহত লোড শেডিং, গ্রাহকদের সাথে বিদ্যুতের কর্মকর্তা, কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ ও নতুন মিটার স্থাপনে মোটা অংকের ঘুষ দাবি, পুরাতন মিটার থেকে অব্যাহতভাবে বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া সংযোজন করার প্রতিবাদে তারা এ হামলা চালায়। এ সময় সময় বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়। চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক শামছুল ইসলাম তরফদার জানান, লোডশেডিং কমিয়ে আনতে লাইন সংস্কারের কাজ চলছে। তাই গ্রাহকদের কিছুদিন ধৈর্য্য ধরতে হবে।
 
উল্লেখ্য, পল্লী বিদ্যুৎ অফিস লাইন মেরামতের অজুহাতে গত দেড় মাস ধরে দৈনিক গড়ে ১৬ থেকে ১৭ ঘণ্টা লোডশেডিং দিয়ে থাকে। আবার কখনো এক টানা ২০ থেকে ২১ ঘণ্টা বিদ্যুতের লোড শেডিং দিয়ে থাকে।