বাণ্যিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক

 
 
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠকে রপ্তানী উন্নয়ন ব্যুরো বিল, ২০১৫ পরীক্ষা-নিরীক্ষা পূর্বক প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে সংসদে পাশ করার পরামর্শ দেয়া হয়েছে।
 
দশম জাতীয় সংসদের ‘বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি’র ১২তম বৈঠক বৃহস্পিতিবার কমিটি সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ পরামর্শ দেয়া হয়।
 
কমিটি সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোয়ায়েল আহমেদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, আ.ক.ম বাহাউদ্দীন, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ মন্জুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু বৈঠকে অংশগ্রহণ করেন।
 
বৈঠকে ‘দ্য এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অর্ডিনেন্স, ১৯৭৭’ রহিত করে তা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত বিল ‘‘রপ্তানী উন্নয়ন ব্যুরো বিল, ২০১৫” পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট উপস্থাপনের নিমিত্ত আলোচনা করা হয়।
 
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।