জেলার তাহিরপুরে বজ্রপাতে তিন কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জামাল উদ্দিন (৩৫), আব্দুর রাজ্জাক (৪০),দক্ষিন বড়দল ইউনিয়নের বারেক মিয়ার ছেলে আল-আমিন (১৪)।
আহতরা হলেন, সাদের খলা গ্রামের আবুবক্করের ছেলে মঙ্গল মিয়া (৪৫),মানিগাও গ্রামের মহিদুল ইসলামের ছেলে মমিন মিয়া। আহতদের স্থানীয় বাজারে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ছিলা বাজারের পূর্ব পাশে যাদুকাটা নদীতে কয়লা উত্তোলনের সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, নিহতদের উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।