কংশ নদী থেকে যুবক-যুবতীর লাশ উদ্ধার

জেলার ফুলপুর উপজেলা সদর ইউনিয়নের কংশ নদী থেকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবক-যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের নাকাগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ওই নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
 
জানা গেছে, গ্রামের স্থানীয় লোকজন কংশ নদীর চরে ওজানের পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা দুটি লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, ২৫ বছর বয়সের যুবক ও যুবতীকে আনুমানিক ১০/১৫ দিন আগে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে।
 
ময়মনসিংহের গৌরীপুর সার্কেল এএসপি  আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।