লালবাগে হাতবোমা বিস্ফোরণে শিশু নিহত

 
পুরান ঢাকার লালবাগের হাতবোমা বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। ঘটনায় শিশুটির বড় বোন আহত হয়েছে। তাদের দুজনেরই শরীরে বোমার স্প্লিন্টারের জখম রয়েছে।
 
বৃহস্পতিবার বিকালের কাজী রিয়াজ উদ্দিন রোডের ২৭/২০ নম্বর বাড়ির একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে।
 
বিকাল সোয়া ৫টার দিকে মিরাজ ও নিহাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। মিরাজের হাতে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টারের জখম রয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।