বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদে বৃহস্পতিবার নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া জীবনে অনেক ভুল করেছেন। জীবনের শুরু থেকে ভুল করেছেন, এখন রাজনৈতিক জীবনেও করছেন। এখন তিনি বাড়িতে বসে গান গাইছেন, ‘ভুল সবই ভুল, এ জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল।’ সেই ভুলের খেসারত তাকে দিতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়া একদিন দম্ভ করে বলেছিলেন, তিনি বিজয় নিয়ে বাড়িতে ফিরবেন। কিন্তু আমাদের আন্দোলনের মুখে হার মেনেছেন এবং পরাজিত সৈনিকের মতো বাড়ি ফিরে গেছেন। খালেদা জিয়াকে বলতে চাই, অসত্ সঙ্গ ত্যাগ করুন, জামায়তকে তালাক দিন। তাহলে বাংলাদেশের রাজনীতি আরও পরিচ্ছন্ন হবে।