শহরের উত্তর চেলোপাড়া এলাকা থেকে পুলিশ রাশেদ (২৫) নামের এক চিহ্নিত সন্ত্রাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে পুলিশ নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুর্ব) আরিফুর রহমান মন্ডল জানান, ধারণা করা হচ্ছে রাশেদ আত্মহত্যা করেছে। তবুও তার শরীরে রক্তাক্ত জখম থাকায় মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ দেখা দিয়েছে।