বংশালে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

 
 
 
রাজধানীর বংশালের সিদ্দিক বাজার এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সোহাগ হাওলাদার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি ছাদ থেকে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান—সোহাগ মৃগীর রোগী ছিলেন বলে তার আত্মীয়রা জানিয়েছেন। ছাদে ওঠার পর অসুস্থ হয়ে একপর্যায়ে নিচে পড়ে যান। তখন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনলে তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।