বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনার খবরে জেলার সিংড়া উপজেলার বলিয়াবাড়ি তার গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে রাজ্জাককে বিজিবির কাছে হস্তান্তরের খবর টিভিতে প্রচারের সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ে বিশেষ মোনাজাত করেন পরিবারের সদস্য ও স্বজনরা। এ সময় তারা রাজ্জাককে ফেরত আনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সহযোগিতার জন্য সরকার ও মিডিয়াকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত রবিবার নায়েক রাজ্জাকের স্ত্রী আসমা বেগম একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছেন। তার নাম মুক্তি রাখা হয়েছে বলে জানা গেছে।