বান্দরবানে টানা বর্ষণে পাহাড় ধসে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবাসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে বনরূপা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মো. আলিফ (১১) ও তার ছোট বোন ফারজানা মীম (৮)।
বান্দরবান সদর থানার ওসি আমির হোসেন জানান, তাদের বাবা আব্দুর রাজ্জাক এবং শাহ আলম নামে আরেকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত ছয়দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে পাহাড়ে ধস হলে রাজ্জাকের বসতবাড়ির উপর এসে পড়ে। ভোর ৩টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা দুই শিশু মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে।