চট্টগ্রামে পাঁচ ছিনতাইকারী আটক

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় টাকা ও ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
 
শুক্রবার সকালে জমিয়াতুল ফালাহ মসজিদের পশ্চিম গেইট ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
কোতোয়ালি থানার এএসআই মফিজ উদ্দিন জানান, সকালে সাইফুল ইসলাম নামে এক রিকশাযাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়। ইস্পাহানি মোড়ে এক রিকশাচালক আমাদের বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে আমরা মসজিদের পশ্চিম গেইট থেকে তিন ছিনতাইকারীকে আটক করি। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়।