ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনের নিচে কাটা পড়ে নাজমা আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের বিজয়নগরের মুকন্দপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত নাজমা আক্তার উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের জাবেদ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নাজমা আক্তার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।