কিশোরগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার

জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি ফার্ম থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বাহাগিলী ইউনিয়নের ময়নাকুড়ি সিনহা রিডার ফার্মের শ্রমিক ডাবলু মিয়ার (২০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
 
লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পথে এলাকাবাসীর হামলার শিকার হন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
 
এলাকাবাসী জানায়, উপজেলার দক্ষিণ দুরাকুটি গ্রামের আব্দুর রহিমের ছেলে ডাবলু মিয়া গত এক বছর ধরে সিনহা ফার্মে শেট শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় মা জালেখা বেগম ছেলের জন্য ফার্মে খাবার নিয়ে যান। কিন্তু ফার্মের ভিতর ছেলের মরদেহ দেখতে পেয়ে মা জ্ঞান হারিয়ে ফেলেন।
 
সুরুতহাল রিপোর্টের ভিত্তিতে পুলিশের প্রাথমিক ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডাবলু মারা গেছেন।
 
এলাকাবাসীর অভিযোগ, কয়েকদিন আগে কেরামত আলী নামে এক শেট শ্রমিককে প্রেম ঘটিত কারণে চাকুরিচ্যুত করে সিনহা কর্তৃপক্ষ। ওই রেশে শক্রতার বশবর্তী হয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।
 
ফার্মের দায়িত্বরত ম্যানেজার রিফাত হোসেন ও সুপারর ভাইজার আব্দুল মালেকের এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
 
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, লাশ নিয়ে আসার পথে এলাকাবাসী হামলা করে। তবে এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে।