দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে আরো ২ জনের প্রাণহানি


দক্ষিণ কোরিয়ায় মিডলইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাসে শুক্রবার আরো দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আরো একজন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে মার্স ভাইরাসে প্রাণহানির সংখ্যা হল ৩১। খবর এএফপির।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।