ম্যারাডোনার পিতা ডন দিয়াগো পরলোকে

বিশ্ব ফুটবলের কিংবদন্তী তারকা দিয়াগো ম্যারাডোনার পিতা ডন দিয়াগো (৮৭) পররোক গমন করেছেন। দীর্ঘদিন রোগ ভোগের পর স্থানীয় সময় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। খবর এএফপির।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি করোনারি ও রেস্পিরোটারি সমস্যায় ভুগছিলেন।
 
বুয়েন্স আয়ার্সের একটি হাসাপাতালে অসুস্থ পিতার ভর্তি হবার সংবাদে গত ২ জুন দুবাইয়ের বাসা ছেড়ে পিতার সজ্জাপাশে ছুটে এসেছিলেন বিশ্বকাপ জয়ী ফুটবল কিংবদন্তী ম্যারাডোনা।

এর আগে ২০১১ সালে পরলোকে পাড়ি জমিয়েছেন ম্যারাডোনার মাতা টোটা।

সূত্র- বাসস।