দৌলতপুরে বিদ্যুৎ স্পৃষ্টে জেলের মৃত্যু

জেলার দৌলতপুর উপজেলার পার্শ্ববর্তী একটি মৎস্যখামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল রহিম (৩৫) নামে এক জেলে মারা গেছেন। তিনি উপজেলার কৈপাল গ্রামের আহাদ আলীর ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন ভাই ভাই মৎস্য খামারে মাছের জাল টানার সময় বিদ্যুতের তারে জড়িয়ে রহিম জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।