রাজধানীতে ২ হুজি সদস্যসহ আটক ১৪, গান পাউডার উদ্ধার

রাজধানীতে হরকাতুল জিহাদের (হুজি) দুইজনসহ ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র. গুলি ও গান পাউডার উদ্ধার করা হয়। রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান,দুই হুজি সদস্যসহ ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি ও ১০ কেজি গান পাউডার উদ্ধার করা হয়।

আরো পড়ুন : রাজধানীর দিয়াবাড়ী থেকে ৯ ডাকাত গ্রেফতার

তিনি আরও জানান, আজ সোমবার দুপুর ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

ইত্তেফাক/এমআরএম