গেন্ডারিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

 
রাজধানীর গেন্ডারিয়ায় জানালার গ্রিল মেরামত করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন। তার নাম জুয়েল হোসেন (৩০)। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। জুয়েল হোসেন গেন্ডারিয়ার কোম্পানিগঞ্জ নারিন্দার গোলাম হোসেনের ছেলে।
 
জুয়েলের ভাই রুবেল হোসেন জানান, গেন্ডারিয়ার শরত্গুপ্ত রোডের ৪৫/এ/৪ নম্বরের শাহানা সেলিমের বাসায় গ্রিল মেরামতের কাজ করছিলেন জুয়েল হোসেন। বিকাল সাড়ে ৩টার দিকে কাজ করার সময় হঠাত্ তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে বাসার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাল পৌনে ৫টার  দিকে কর্তব্যরত চিকিত্স তাকে মৃত ঘোষণা করেন।