আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সন্ত্রাস ও নৈরাজ্যের পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, এখন বিশ্ব সন্ত্রাসের সঙ্গে জড়িত। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে জনতার প্রত্যাশা আয়োজিত ‘২০১৫-১৬ অর্থবছরের সফলতা ও দেশ-জাতির কল্যাণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, তিউনেসিয়া, ফ্রান্স ও কুয়েতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার সঙ্গে ২০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর জড়িত থাকার অভিযোগ রয়েছে। যেহেতু এই ২০ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়া, তাই তার বিশ্ব সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার বিষয়টি এখন প্রমাণিত।
এমএ করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।