রাজধানীর খিলক্ষেত এলাকায় প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায় রাইদা পরিবহনের একটি বাস। সোমবার সকাল সাড়ে আটটার দিকে খিলক্ষেত মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, এ ঘটনায় যাত্রীরা অক্ষত অবস্থায় রয়েছেন। প্রাইভেটকারটির ডান পাশে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে বাসটিকে উল্টে থাকতে দেখি। রাইদা পরিবহনের বাসটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে নিজেই উল্টে যায়। এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।
ইত্তেফাক/এএম