রাজধানীর বনশ্রী এলাকা থেকে জাল টাকা তৈরির মূলহোতাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রবিবার র্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, জাল টাকা তৈরির মূলহোতা রহিম শেখসহ এই চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক কোটি চার লাখ ৮০ হাজার টাকার জাল নোট ও বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দুপুর একটায় র্যাবের সদর দফতরে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।