মালিতে বন্দুকধারীদের হামলায় নিহত ১২

 
মালির পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন বন্দুকধারী ইসলামি জঙ্গিদের হামলায় ১২জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে মৌরিতানিয়ার সীমান্তের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
 
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন সৈন্য ও নয়জন হামলাকারী। তবে এই আক্রমণকারীরা কারা তা নিশ্চিত করতে পারেনি মন্ত্রণলায়।
 
তবে একজন ঊধ্বর্তন সেনা কর্মকর্তা বলেছেন, সামরিক গোয়েন্দা ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক দাবি, হামলাকারীরা ইসলামিক গ্রুপের জঙ্গি যাদের বেশিরভাগ পিউল গোষ্ঠীর।
 
বন্দুকধারীরা ভোর পাঁচটার দিকে নারা শহরে হামলা চালিয়েছে। এটি মৌরিতানিয়ার দক্ষিণ সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে।
 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকধারীরা নারার একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে এক সেনা মুখপাত্র বলেছেন, হামলাকারীরা একটি ব্যাংকেও হামলা চালিয়েছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীদের বেশিরভাগ পিউল গোষ্ঠীর। তাদের সাথে ‘আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একেআইএম) এর যোগসূত্র থাকতে পারে। সূত্র: রয়টার্স।