নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বৈঠকে সেনা প্রধান তার দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী সেনা প্রধানের সাফল্য কামনা করে দায়িত্ব পালনে তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
জেনারেল বেলাল সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল ভূঁইয়া ২৫ জুন অবসর গ্রহণ করেন। খবর বাসসের।