জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভেজাল পণ্যসহ একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবির ওসি আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।
দিঘিরপাড় বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজের গোডাউনে শনিবার জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল দ্বারা তৈরি ১৭ হাজার ৫৯২ বোতল যৌন উত্তেজক জিনসিন প্লাস ও এক হাজার ২০০ বোতল লাহমিনা জব্দ করে। জব্দকৃত পণ্যের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা। এ সময় ভাই ভাই এন্টারপ্রাইজ এর মালিক মো. আকবর হোসেনকে (৬৫) আটক করা হয়েছে। তিনি দিঘিরপাড় ইউনিয়নের মূলচর গ্রামের বাসিন্দা।