মওদুদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ জুলাই

 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।
 
ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইসরাইল হোসেন রবিবার এ আদেশ দেয়।
 
মামলার বিবরনিতে বলা হয়, ২০০৭ সালের ২৩ জুলাই দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকা মূল্যের তথ্য গোপন করেন মওদুদ আহমদ। এ ছাড়া ৭ কোটি ৩৮ হাজার ২৩৭ টাকা মূল্যের সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মামলায় উল্লেখ করা হয়। 
 
এ ঘটনায় ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বও রাজধানীর গুলশান থানায় দুদকের উপ-পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
 
২০০৮ সালের ১৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) দুদকের উপ-পরিচালক শরিফুর হক সিদ্দিকী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।