জেলার মদন উপজেলার মাঘান ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রী মারা গেছেন।
জানা গেছে, লেট্রিনের ছাদে রড বসানোর সময় উপর দিয়ে টানানো বিদ্যুৎ লাইনের তারে মাথা জড়িয়ে রাজমিস্ত্রী তোফায়েল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী তোফায়েলকে দ্রুত মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মদন থানায় ইউডি মামলা হয়েছে।