পূর্বধলায় হত্যার পর লাশ নদীতে নিক্ষেপ, আটক ১

জেলার পূর্বধলা উপজেলায় রুহুল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দী করে নদীতে ভাসিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। রুহুল আমিন উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের চোরেরভিটা গ্রামের মৃত এলাহি নেওয়াজের ছেলে।

এ ঘটনায় নাজিম উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০/২৫ দিন আগে রুহুল আমিনের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেবকান্দা গ্রামের গণি মেম্বারের ভাই আব্দুল হামিদের বাক্বিতণ্ডা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
 
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শওকত আলী জানান, নিহতের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।