যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীরদরগাহ ফায়জাবাদ আলিম মাদরাসার ছাত্রের হাতে একই মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র সোলাইমান খুন হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুরে বাই সাইকেলের চাবি নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সুজন একই শ্রেণির ছাত্র সোলাইমানকে লাকড়ি দিয়ে বেধড়ক মারধর করে। মুমূর্ষা অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সোলাইমান ঢাকায় মারা যায়।
আরো পড়ুন: সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলেন ওবায়দুল কাদের
এ খবর মাদরাসায় পৌঁছালে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সোলাইমানের হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সোমবার সকালে ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী দুই ঘণ্টা যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে রাখে।
ঝিকরগাছা থানা পুলিশের সুষ্ঠু বিচারের আশ্বাসে পরে অবরোধ তুলে নেওয় হয়।
এ বিষয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/অনি