আজ রাত ১২টা ২৩ মিনিটে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
গতকাল রবিবার দুপুরে কারিগরি জটিলতার কথা জানিয়ে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছিলেন, 'আজকের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করতে পারব বলে আশা করছি।'
অবশেষে তিনি রাতে ইত্তেফাককে ফলাফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফলাফল ইতিমধ্যে নির্ধারিত ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।
আবু বক্কর ছিদ্দিক জানান, ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তির সুযোগ থাকবে। আর ক্লাস শুরু হবে ২ জুলাই।
মনোনীতদের প্রথম মেধাতালিকা প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়। জানানো হয় http://www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাবে। এর পর তিনি দিন সময় বাড়ানো হয়। এখন উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানতে পারা যাবে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান।