আশুলিয়ায় এক কেজি কোকেনসহ আটক ২

 
সাভারের আশুলিয়া থেকে এক কেজি কোকেনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে আশুলিয়া থানার কাছে হাসেম প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- সিরাজুল ইসলাম ও শফিকুল ইসলাম।
 
ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান কীরণ জানান, আটককৃতদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে এক কেজি কোকেন পাওয়া গেছে। এই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা বলে জানান তিনি।